তাইওয়ানে অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা চীনের

Printed Edition

তাস

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে বলে অভিযোগ করেছে চীন। দেশটি সতর্ক করে জানিয়েছে, এ অঞ্চলে কোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে। গতকাল শনিবার রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে মস্কোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমেরিকান পক্ষ প্রকাশ্যে তাইওয়ানের কাছে আধুনিক অস্ত্রের একটি বৃহৎ চালান বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে।’ তিনি আরো উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়াবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করবে। এটি এক-চীন নীতি এবং তিনটি যৌথ চীন-আমেরিকান ইশতেহারের বিধানগুলোকে চরমভাবে লঙ্ঘন করে; চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে; তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষুণœ করে এবং তাইওয়ানের স্বাধীনতার পক্ষে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে একটি গভীর মিথ্যা সঙ্কেত পাঠায়।’