কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না)-এর যৌথ আয়োজনে আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) -তে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ (উইন্টার এডিশন) এবং অষ্টম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬।
২৪ বছরের ধারাবাহিকতায় আয়োজিত এ দুই প্রদর্শনীতে ২৫০টির বেশি বুথে ১৫টিরও অধিক দেশের প্রায় ২৩০টি শীর্ষস্থানীয় কোম্পানি অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দু’টি নিবন্ধনসাপেক্ষে সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। সিসিপিআইটি টেক্সের সেক্রেটারি জেনারেল চেন বো এবং ডেপুটি ডিরেক্টর উ ঝিঝেন বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার শরিফুল হক এবং সেমস-বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডিজিএম মাহমুদ রিয়াদ হাসান। আয়োজকরা জানান, এই আন্তর্জাতিক প্রদর্শনীদ্বয় সুতা, ফেব্রিক ও ডেনিম শিল্পের সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন ও বিশ্ববাজারের প্রবণতা তুলে ধরবে এবং স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য নতুন অংশীদারিত্বের সুযোগ সৃষ্টি করবে।
বিস্তারিত জানতে িি.িপবসং-ুধৎহধহফভধনৎরপ.পড়স - িি.িঃবীঃরষবংবৎরবং৩৬০.পড়স এবং িি.িপবসং.মষড়নধষ ওয়েবসাইটে ভিজিট কিংবা +৮৮০১৭১১৩৯৬০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।


