রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা: এটিএম রেজাউল করিম। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, প্রত্যন্ত এলাকা, বাজার ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় করেন।
গণসংযোগকালে ডা: এটিএম রেজাউল করিম বলেন, রাঙ্গুনিয়াকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বিশেষভাবে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে জনগণকে সচেতন হতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের পথ থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
ডা: এটিএম রেজাউল করিম আরো বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা পেলে তিনি রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বৈষম্য দূর করে সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।
গণসংযোগকালে তার সাথে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অনেকেই তার কাছে এলাকার দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।



