মানিকগঞ্জের ঘিওর উপজেলার যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো: শরিফুল ইসলাম শ্রাবণের বাবা মোশাররফ হোসেন রনো ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বুধবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান। বাদ এশা নামাজে জানাজা শেষে নিজ গ্রাম আঙ্গারপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা



