কুমিল্লার তিতাসের ডা: আব্দুল হক (৫৪) শুক্রবার রাত ২টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দত্তক এক মেয়ে রেখে গেছেন। শনিবার সকাল ৯টায় নিজ গ্রাম তিতাস উপজেলার মজিদপুর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন ছোট ছেলে হাফেজ মো: ইকরাম। জানাজার আগে বক্তব্য রাখেন- অধূমপায়ী ফোরামের (অফ) কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মো: হানিফ খান, উপদেষ্টা মো: শাহআলম, মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়া, হাজী আলী হোসেন মোল্লা, আরিফুল ইসলাম হানিফ, ডা: মো: সফর আলী, মো: রফিকুল ইসলাম, মাওলানা মো: ছফিউল্লাহ প্রমুখ। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা।



