মাদারীপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে যাত্রাপথে তার গাড়ি বহর লক্ষ করে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
ইট নিক্ষেপের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অনেকেই প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ে মাদারীপুরের প্রশাসনের দায়িত্বপালন নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পুলিশ বলছে, এটি অনাকাক্সিক্ষত ঘটনা। বহরে থাকা গাড়ির চাকার সাথে রাস্তার ইটের খোয়া উঠে আসতে পারে বলেও ধারণা করছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ব ঘোষিত বরিশালের এই সফরকে ঘিরে সোমবার সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন অংশে বিএনপির নেতাকর্মীরা দাঁড়িয়ে থেকে অভ্যর্থনা জানাতে ভিড় করেন। সকাল সাড়ে ৮টার পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহন করা বাসটি যাওয়ার পরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপ গাড়ির সামনের অংশে একটি ইটের টুকরো এসে পড়ে।



