মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে গ্র্যাজুয়েশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) স ম মাহবুব উল আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের অর্জন প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল এবং ভবিষ্যতে তারা দেশ ও আন্তর্জাতিক পরিসরে নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সাবেক ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ফজলে ইলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান। তিনি বলেন, মানারাতের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানে ধারাবাহিকভাবে ভালো করছে, যা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার জন্য ইতিবাচক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘ও’ ও ‘এ’-লেভেল কো-অর্ডিনেটর রোকসানা খানম।
অনুষ্ঠানে সেরা গ্র্যাজুয়েটদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন ও লেভেল ৯টি এ স্টার প্রাপ্ত দানিয়াল ইয়ামিন খান, এ লেভেল তিনটি এ স্টার ও একটি এ প্রাপ্ত উপমা হোসেন ও নিশাত রহমান অবনী। নিশাত রহমান অবনী এএস ম্যাথমেটিকসে বিশ্বসেরা এবং এএস ক্যামিস্ট্রিতে বাংলাদেশে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মানারাত ট্রাস্টের সদস্য এবং একাডেমিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক, ধন্যবাদ জ্ঞাপন করেন, কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক তাহমীনা ইয়াসমিন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মানারাত ট্রাস্টের সদস্য অধ্যাপক এ টি এম ফজলুল হক, কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আনোয়ারুল করিম, বিশেষ অতিথি ও কলেজের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। বিজ্ঞপ্তি।



