শিবগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে মাদরাসায় চাঁদাবাজির অভিযোগ

Printed Edition

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবলীগ নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে মাদরাসায় ঢুকে দাফতরিক কাজে বাধা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শুক্রবার তেলকুপি কলমদর আলিম মাদরাসার গভর্নিং বডি ও শিক্ষকদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুর রহিম। লিখিত বক্তব্য অনুযায়ী, সম্প্রতি বিধিমোতাবেক চারজন কর্মচারী নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তির পর থেকেই স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল তাকে আটকিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।