মৃত্যুবার্ষিকী

অ্যাডভোকেট এ বি এম জাহিদুল হক

Printed Edition

কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-পাকুন্দিয়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন উপমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট এ বি এম জাহিদুল হকের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে মরহুমের পৈতৃক নিবাস পাকুন্দিয়ায় ও ঢাকাস্থ নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাবেক সংসদ সদস্য এবং উপমন্ত্রী অ্যাডভোকেট এ বি এম জাহিদুল হক ছিলেন একজন পেশায় আইনজীবী ও প্রখ্যাত রাজনীতিবিদ।তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষা অর্জন করেন এবং আইন পেশায় যুক্ত হয়ে আইনজীবী (অ্যাডভোকেট) হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় তিনি নৌপরিবহন উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রী থাকাকালীন তিনি হোসেনপুর ও পাকুন্দিয়া অঞ্চলে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্রিজ-কালভার্ট নির্মাণসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। পাশাপাশি এলাকার নারী শিক্ষার প্রসারে তিনি হোসেনপুর ও পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজসহ পাঁচটি কলেজ প্রতিষ্ঠা করেন। হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।