প্রধানমন্ত্রীর সাথে এডিবি প্রধানের সাক্ষাৎ

Printed Edition
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন  : পিআইডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গতকাল সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। তিনি আরো জানান, সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।