ক্রীড়া প্রতিবেদক
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে জাস্ট উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে ২১ ও পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছিল বাংলাদেশ। গতকাল নামিবিয়াকে হারাল ৮০ রানে। তাতে বিশ্বকাপের মূল পর্বের আরো কাছে জ্যোতি বাহিনী।
তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তালিকার শীর্ষে বাংলাদেশ। ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। চার ও পাঁচে থাকা পাপুয়া নিউগিনি, নামিবিয়া কোনো পয়েন্ট পায়নি। আগামীকাল বাছাইপর্বে শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপ।ে
জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-২০ বিশ্বকাপের ৮ দল আগেই ঠিক হয়েছে। বাকি ৪ দল চূড়ান্ত পর্বে যাবে বাছাইপর্ব খেলে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। বাছাইপর্বের পর সুপার সিক্সে প্রত্যেকে এক অপরের বিপে একবার করে খেলবে। এখান থেকে শীর্ষ চারে থাকলেই মিলবে মূলপর্বের টিকিট।
গতকাল টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভার খেলে সাত উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। ইনিংস ২৩ বলে একটি চার দু’টি ছক্কায় সর্বোচ্চ ২৭ রান করেন সোবহানা মোস্তারি। নামিবিয়ার সাইমা তুহাদেলিনি, সিলভিয়া সিহেপো দু’টি করে উইকেট নিয়েছেন। জয়ের ল্েয নামিবিয়া ১৭.৫ ওভারে ৬৪ রানে গুটিয়ে যায়। নামিবিয়ার অধিনায়ক উইটম্যান (১৯) ও উইকেটরক মারসেলি গোরাসেস (১২) শুধু দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। বাংলাদেশের সানজিদা আক্তার মেঘলা চার ওভারে এক মেডেনে ১৪ রানে চার উইকেট নিয়ে হন ম্যাচসেরা। তিনটি করে উইকেট পেয়েছেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন।



