চলে গেলেন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের অগ্রপথিক খাদিজা

Printed Edition
চলে গেলেন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের অগ্রপথিক খাদিজা
চলে গেলেন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের অগ্রপথিক খাদিজা

মিডল ইস্ট আই

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ ও মুসলিমদের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ ‘নেশন অব ইসলাম’-এর ফার্স্ট লেডি খাদিজা ফারাখান আর নেই। গত ২৭ জুন ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সংগঠনের অনুসারীদের কাছে ‘মাদার খাদিজা’ নামে পরিচিত এই মহীয়সী নারী দীর্ঘ সাত দশক ধরে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক আত্মনির্ভরশীলতার আন্দোলনকে সুসংগঠিত করতে পর্দার আড়ালে থেকে নেতৃত্ব দিয়েছেন।

তার মৃত্যুর পর নেশন অব ইসলামের শুরা এক্সিকিউটিভ কাউন্সিল এক শোকবার্তা প্রকাশ করেছে। সংগঠনের দীর্ঘ দিনের শীর্ষ নেতা লুই ফারাখানের উদ্ধৃতি দিয়ে সেখানে বলা হয়, তার ৭২ বছরের জীবনসঙ্গী আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোকে পাড়ি জমিয়েছেন। ১৯৩০-এর দশকে ডেট্রয়েটে ওয়ালেস ডি ফার্ড মুহাম্মদের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে এলিজা মুহাম্মদের নেতৃত্বে শিকাগোতে বিস্তৃত হয়। ১৯৫২ সালে ম্যালকম এক্স এবং ১৯৬৪ সালে বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলীর অন্তর্ভুক্তিতে আন্দোলনটি আন্তর্জাতিক রূপ পায়। ১৯৭৫ সালে এলিজা মুহাম্মদের মৃত্যুর পর সংগঠনে আদর্শিক পরিবর্তন এলে লুই ফারাখান ১৯৭৭ সালে নেশন অব ইসলামকে পূর্বের শৃঙ্খল ও নীতিতে পুনর্গঠিত করেন, যার মূল চালিকাশক্তি ও অনুপ্রেরণা ছিলেন খাদিজা ফারাখান।