বগুড়া অফিস
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে তাফসির মাহফিল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। আগামী ১৭ জানুয়ারি আড়িয়া বাজার স্কুল মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিলের আয়োজন করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, আড়িয়া ইউনিয়ন যুব বিভাগ। মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে যুব বিভাগের সভাপতি এক ভিডিও বার্তায় জানান, বিএনপির পক্ষ থেকে অভিযোগ দেয়ার কারণে প্রশাসন তাফসির মাহফিলটি বন্ধ করে দিয়েছে। তিনি দাবি করেন, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা দ্রুত এ ধরনের বাধার সুষ্ঠু তদন্ত ও ধর্মীয় অনুষ্ঠানে নির্বিঘœ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে প্রশাসন বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



