বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর

Printed Edition

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের দশ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠান একটি অংশগ্রহণমূলক চুক্তিতে স্বাক্ষর করে। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিনিধিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো: জাহিদ হোসেন এবং কৃষি ঋণ বিভাগের প্রধান ও এফএভিপি মো: সাজ্জাদুর রহমান। এছাড়াও চুক্তি স্বাক্ষরের সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।