নাটোর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। বিএনপির কর্মকাণ্ড ও তাদের আচরণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই। তারাও আওয়ামী লীগের মতো একই পথে হাঁটছে। তাদেরকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হতে পারে। গতকাল শনিবার নাটোর শহরের জেলা পরিষদ হল মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জেলা ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ নজরুল ইসলাম ও প্রফেসর ড. আবুল হাশেম। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।



