ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
বাষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়ে গেল শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের। নকআউট পদ্ধতিতে বিভিন্ন এলাকার দল এতে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সিংজুরী বীণাপানি সঙ্ঘ ৩-১ গোলে বরোঙ্গাখোলা সবুজ সঙ্ঘকে হারিয়ে পরবর্তী পর্বে উন্নীত হয়। আয়োজক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এইচ এম উজ্জ্বল ও আহ্বায়ক মো: ইকবাল হোসেন বলেন, স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং তরুণদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতেই এ আয়োজন। পুরস্কার হিসেবে থাকছে দু’টি ফ্রিজ।



