মালদ্বীপ যাবে অনূর্ধ্ব-২৩ দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ক’দিন আগেই মালদ্বীপ জয় করে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে লাল-সবুজ যুবাদের প্রথমবারের মতো হাজার দ্বীপের দেশে শিরোপা উৎসব। এখন আবার বাংলাদেশ দল মালদ্বীপ যাচ্ছে। জুনেই মালদ্বীপে অনুষ্ঠিত হবে চার জাতি ফুটবল। এই আসরে অংশ নেয়ার জন্য প্রথমে বাংলাদেশ সিনিয়র জাতীয় দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বাফুফে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। কারণ তাদের ম্যাচ জুনের ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ সানমেরিনোর সাথে। ফলে অন্য দেশ খুঁজতে থাকে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন। প্রস্তাব দেয়া হয়েছিল নেপালকে। তবে নেপালও রাজি হয়নি মালদ্বীপ গিয়ে খেলতে। এতে ফের বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। ফলে বাফুফে এখন জাতীয় দলের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ দলকে পাঠাবে মালদ্বীপের এই আসরে। বাংলাদেশ ছাড়াও, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান খেলতে এই আসরে। জানান বাফুফে সেক্রেটারি ইমরান হোসেন তুষার। বাফুফে অবশ্য অনূর্ধ্ব-২৩ দলের আড়ালে জাতীয় দল থেকে বাদ পড়া সিনিয়র খেলোয়াড়দের সুযোগ দিতে পারে এই আসরে।