বোনের উল্টোটা বললেন রোনালদো

Printed Edition

ক্রিশ্চিয়ানো রোনালদোর আপন বোন কাতিয়া আভেইরোর সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘যত দিন ও মাঠে আছে, উপভোগ করে নিন। নির্ভরযোগ্য সূত্র থেকে আমার কাছে যে তথ্য আছে, সমর্থকরা এবার তাকে জাতীয় দল থেকে বিদায় জানাতে পারেন। আমার মনে হয় এটিই তার শেষ।’

শেষ ষোলো নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন সিআরসেভেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। জিতি বা হারি, টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমি আমার পরিবারের সঙ্গে শান্ত হয়ে কথা বলব। তারপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, ঠিক সেই সিদ্ধান্তই নেয়া হবে।’

আবেগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত না নেয়ার ইঙ্গিত দিয়ে পর্তুগিজ যুবরাজ আরো যোগ করেন, ‘আমি কখনোই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। সব কিছুই শান্ত মাথায়, সময় নিয়ে করি। এই বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’