চতুর্থ রাউন্ডে আলকারাজ-সাবালেঙ্কা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনে নিজেদের আধিপত্য বজায় রেখে সহজ জয় পেয়েছেন স্পেনের টেনিস তারকা কর্লোস আলকারাজ ও বেলারুশ শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। স্প্যানিশ তারকা তৃতীয় রাউন্ডে মাত্র ২ ঘণ্টা ৫ মিনিটে সরাসরি ৬-২, ৬-৪ ও ৬-১ গেমে পরাজিত করেন ফ্রান্সের কোরেন্টিন মাউটেটকে। ক্যারিয়ারের শততম গ্রান্ডস্লাম ম্যাচে ৮৭তম জয় পেয়ে লিজেন্ট টেনিস তারকা বিয়ন বোর্গের রেকর্ড স্পর্শ করলেন এই স্প্যানিয়ার্ড। এ জয়ে টুর্নামেন্টের শেষ ষেলোতে জায়গা করে নিয়েছেন তিনি।

নারী এককে সাবালেঙ্কা ৭-৬ ও ৭-৬ গেমে আনাস্তাসিয়া পোতাপোভাকে হারিয়েছেন।

বড় চমক দেখিয়ে ২৯তম বাছাই মার্কিন তারকা ইভা জোভিক ৭ নম্বর বাছাই জেসমিন পাওলিনিকে ৬-২ ও ৭-৬ গেমে পরাজিত করে আলোড়ন সৃষ্টি করেছেন।