মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে ২৭ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।
তিনি জানান, দীর্ঘ দিন ধরে কালকিনির মোল্লারহাট বাজারে জাটকা বিক্রি করছে একটি চক্র। জাটকা ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও কিছু অসাধু জেলে ও কিছু ব্যবসায়ী তা মানছেন না।



