কুমিল্লায় জামায়াতের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Printed Edition
বিতরণের জন্য রাখা জামায়াতের ইফতার সামগ্রী	 : নয়া দিগন্ত
বিতরণের জন্য রাখা জামায়াতের ইফতার সামগ্রী : নয়া দিগন্ত

কুমিল্লা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লায় জামায়াতের উদ্যোগে এক হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর দক্ষিণ উপজেলার আমির মিজানুর রহমান, কাউন্সিলর ও কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসাইন প্রমুখ।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।