ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের সাথে শরিয়াহ সুপারভাইজরি কমিটির মতবিনিময়

Printed Edition
ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের সাথে শরিয়াহ সুপারভাইজরি কমিটির মতবিনিময়
ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের সাথে শরিয়াহ সুপারভাইজরি কমিটির মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সাথে নবগঠিত শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যদের মতবিনিময় গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো: আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো: আবদুল জলিল এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া, সদস্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর ড. মো: শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো: নূরুল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খাঁন। বিজ্ঞপ্তি।