শিক্ষাবিদ আনোয়ারি কবিরের মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

আজ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী আনোয়ারি কবিরের ৫ম মৃত্যুবার্ষিকী। তিনি ২৯ আগস্ট ২০২১ সালে ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম খায়রুল কবিরের স্ত্রী।

আনোয়ারি কবির কলকাতা ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন, লরেটো কনভেন্ট, লেডি ব্রেবোর্ন কলেজ এবং অবশেষে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতকোত্তর অর্জন করেন। তিনি ১৯৫৫ সালে ইংলিশ মিডিয়াম স্কুল লিটল জুয়েলস প্রতিষ্ঠা করেন যা বর্তমানে ৭১তম বর্ষে পৌঁছেছে। স্কুলটি এমন কিছু সেরা পেশাজীবী তৈরি করেছেন যারা সব স্তরে জাতি গঠনে অবদান রেখেছেন এবং রেখে যাচ্ছেন।

আনোয়ারি কবির পূর্ব পাকিস্তান মহিলা সমিতির (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীকালে, তিনি নিখিল পাকিস্তান মহিলা সমিতির (এপিডব্লিউএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তিনি পাকিস্তানে জোন্টা ইন্টারন্যাশনাল ক্লাব (পেশাজীবী মেয়েদের একটি ইন্টারন্যাশনাল ক্লাব) চালু করেছিলেন এবং এর সভাপতি ছিলেন, পরবর্তীকালে জাপান থেকে বাংলাদেশ পর্যন্ত দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্বাচিত গভর্নর হয়েছিলেন। পরবর্তীতে জোন্টা ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক বোর্ডে নির্বাচিত হন এবং ভারতীয় উপমহাদেশের প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি এই স্বীকৃতি অর্জন করেছেন। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর পরই জোন্টা ইন্টারন্যাশনাল কিছু বড় পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সাইক্লোন সুরক্ষা কর্মসূচিতে যুক্ত হয়।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ঘোড়াশালে তাদের পৈতৃক নিবাসে দোয়া মাহফিল ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের তার মাগফিরাত কামনার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।