গভর্নরের সাথে আইএমএফ প্রতিনিধির সাাৎ

Printed Edition
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন আইএমএফ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন আইএমএফ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো

নয়া দিগন্ত ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে সৌজন্য সাাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।

সাাৎকালে আইএমএফের আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো গভর্নরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আইএমএফের পূর্ণ সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সাথে কাজ করতে আইএমএফ আগ্রহের সাথে অপো করছে।

উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে আইএমএফের ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। তবে দেশে নির্বাচিত সরকার না থাকায় এই কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় স্থগিত ছিল। নতুন সরকার গঠনের পর সেই কিস্তি ছাড়ের বিষয়টি ফের অগ্রগতি পাওয়ার আশা করা হচ্ছে।