নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
ঘটন-অঘটন সুন্দরবন
ঘটন-অঘটন সুন্দরবন

একশ’ নিরানব্বই.

জুয়েলের ট্রাভেল ব্যাগের চেন খুলতেই জুয়েল ভয়ে সিটিয়ে গেল। ওর ভেতরেই পিস্তলটা আবার রেখে দিয়েছিল সে। পুলিশ আসছে দেখে; কিন্তু পুলিশ ওর ভেতরেও সার্চ করবে কে জানত! পুলিশ গুপ্তধন পেয়েছে এরকম রাশভারীভাবে পিস্তল হাতে ছইয়ের ভেতর থেকে বেরিয়ে এলো। ধমক দিয়ে বলল, ‘এই পিস্তল কার? আপনার?’

জুয়েল ঢোঁক চিপে কোনোমতে মাথা উপর-নিচ করে বলল, ‘হুঁ’। ‘অবৈধ আগ্নেয়াস্ত্র আপনার কাছে রেখেছেন কেন? ব্যাখ্যা করুন।’ ওপাশের থেমে থাকা নৌকায় দাঁড়িয়ে নাভিদ এতক্ষণ পুলিশের কর্মকাণ্ড দেখছিল।

জুয়েলকে ওরকম ধরাশায়ী হতে দেখে পুলিশের দিকে হাত উঁচিয়ে জোর গলায় বলল, ‘পুলিশ ভাই, এই নৌকায় আসেন। আমিই ব্যাখ্যা দিচ্ছি।’ পুলিশ নাভিদের দিকে তাকিয়ে দাঁত কিড়মিড় করে গলা উঁচিয়ে বলল, ‘অত ব্যস্ত হতে হবে না।

(চলবে)