পূবালী ব্যাংক পিএলসি. সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে একটি মাইক্রোবাস প্রদান করেছে। হাসপাতালের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা: মির্জা মো: জিয়াউল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন- হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য অধ্যাপক ড. এম এ কামাল, ক্রিটিকাল কেয়ার ইউনিটের প্রধান অধ্যাপক ড. মাহবুবুল হক, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা: এস এম খালিদ মাহমুদ, পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা: মোহাম্মদ মুনির হোসাইন এবং উপপরিচালক (হাসপাতাল) ডা: মো: আজহারুল ইসলাম, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তরাঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম আবদুর রকীব, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ পূবালী ব্যাংক ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



