রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মিরপুর ৬০ ফিটে উদ্বোধন হল আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান, দেশের সেরা সুপারশপ মেট্রো মার্টের নতুন আউটলেট। মঙ্গলবার আউটলেটির শুভ উদ্বোধন করেন আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেট্রো মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ‘আমরা চাই, মেট্রো মার্টের ব্যাপারে মানুষ একটি সুস্পষ্ট ধারণা রাখুক, তারা মনে করুক এই দোকানটি আমাদের, কারণ এখানে আমাদের নিজেদের মানুষ আছে। এটি কোনো হিসাবনিকাশের বিষয় নয়, এটি অনুভূতির ব্যাপার। এভাবেই সাধারণ একটি দোকান থেকে মেট্রো মার্ট হয়ে উঠবে এমন একটি জায়গা, যাকে পুরো এলাকাবাসী নিজেদের কমিউনিটির অংশ মনে করবে। বিজ্ঞপ্তি।



