ইমরান-কেয়া পায়েল আর ঈশিকার ‘পারব না তোমাকে ছাড়তে’

Printed Edition
ইমরান-কেয়া পায়েল আর ঈশিকার ‘পারব না তোমাকে ছাড়তে’
ইমরান-কেয়া পায়েল আর ঈশিকার ‘পারব না তোমাকে ছাড়তে’

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল নতুনদের সাথে দ্বৈত গান করার ব্যাপারে সবসময়ই নিজ উদ্যোগেই এগিয়ে এসেছেন। যা বিগত দিনগুলোতে শ্রোতা দর্শক প্রমাণও পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার ইমরান মাহমুদুলের সাথে দ্বৈত গান করার সুযোগ পেলেন ২০১৬ সালের ক্ষুদে গানরাজখ্যাত সঙ্গীতশিল্পী যিনি সম্প্রতি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছেন হুমায়রা ঈশিকা। গানের শিরোনাম ‘পারব না তোমাকে ছাড়তে’। গানটি লিখেছেন, সুর সঙ্গীত ও প্রোগ্রামিং করেছেন ইমরান মাহমুদুল। আবার এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজও শুরু হয়েছে। গত শনিবার দিনব্যাপী ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলায় এই গানের মিউজিক ভিডিও হয়েছে। আজ থেকে কক্সবাজারে এই গানের শুটিং শুরু হবে। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন তরুণ মেধাবী মিউজিক ভিডিও নির্মাতা সৈকত রেজা। আর এই নিয়ে অষ্টমবারের মতো ইমরানের সঙ্গে ইমরানের গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন এই প্রজন্মের অন্যতম আলোচিত দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ইমরান ও কেয়া পায়েলের সবচেয়ে বেশি ভিউ হাওয়া গানের ভিডিও হচ্ছে জামাল হোসেনের লেখা ‘এত ভালোবাসি’। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি এখন পর্যন্ত তিন কোটি আশি লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এছাড়া ইমরান কেয়া পায়েলের জনপ্রিয় মিউজিক ভিডিওগুলো হচ্ছে ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এত ভালোবাসতে পারে’, ‘মন ছুটে যায়’ ইত্যাদি। গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে কেয়া পায়েলের সাথেই এত মিউজিক ভিডিও কেন? এই প্রশ্নটা মাথায় রেখেই বলছি, আসলে তার সাথে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সব কাজই অনেক জনপ্রিয়তা পেয়েছে। ২০২১ সালে আমরা সর্বশেষ একসঙ্গে কাজ করেছি। কিন্তু বিগত চার বছরে দর্শক শ্রোতার অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজে দেখার। যে কারণে আবারো কেয়া পায়েলের সঙ্গে কাজ করা। আর ঈশিকা খুব ভালো গায়। নতুন হিসেবে ঈশিকা অনেক প্রমিজিং।