নারায়ণগঞ্জ শহীদ জিয়া স্মৃতি সংসদ জেলা ও মহানগরের উদ্যোগে ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। বাগে জান্নাত মাদরাসায় মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে দোলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব নেতা ফিরোজ আহম্মেদ ধনু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি শহীদুল ইসলাম রিপন (মামা)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মহসিন। বিশেষ বক্তা ছিলেন মোস্তাফিজুর রহমান ও আব্দুস সালাম খোকন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর না হলে এই দেশ আওয়ামী লীগ বাকশালে পরিণত করত। আর এ দেশে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা চালু হতো। কিন্তু সেই দিন আল্লাহপাক আমাদের রক্ষা ও হেফাজত করেছেন। দেশ ও জাতির জন্য যেই সব সেনাসদস্য নিজের জীবনকে ওই ৭ নভেম্বরে উৎসর্গ করেছেন তাদের কথা আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করি।
সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম রিপন (মামা) বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অনেকেই তারা হলেন- অ্যাড. আবুল কালাম, অ্যাড. সাখাওয়াত, অ্যাড, আবু আল ইউসুফ খান টিপু, আবু জাফর আহম্মেদ বাবুল, মাসুদুজ্জামান মাসুদ এদের মধ্যে দল থেকে একজনকেই মনোনয়ন দেবেন। ওই একজনকেই আমরা সবাই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব এটাই আমাদের অঙ্গীকার। ইনশা আল্লাহ। বিজ্ঞপ্তি।



