গাজীপুর মহানগর প্রািতনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুইজন সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ (৪৯) এবং মো: সেলিম (৫৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ ২২ জুন গভীর রাতে মস্তিষ্কে রক্তরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অন্যদিকে, তথ্য প্রযুক্তি (আইসিটি) দফতরের সহকারী পরিচালক মো: সেলিম গতকাল সকালে ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ উভয় কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকবার্তায় মরহুমদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



