শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত খন্দকার বাড়ি মিসবাহুল উলুম মডেল মাদরাসা মাঠ প্রাঙ্গণে দুস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক খন্দকার শাকিব আহমেদ প্রধান অতিথি থেকে দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক মো: আবদুল কাইয়ুম, মিসবাহুল উলুম মডেল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শায়েখ হাসান মাহমুদ, মসজিদ কমিটির সেক্রেটারি খন্দকার আশরাফুল ইসলাম (বাদল), মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কামরুল হাসান তুহিন এবং সংশ্লিষ্ট মাদরাসার অন্য শিক্ষকরাসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



