দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক শিশুকে লটকনের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৈদ্যনাথ রায়কে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে জেলা ডিবি ও দেবীগঞ্জ থানার যৌথ অভিযানে বোদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈদ্যনাথ পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট বৈরাগীপাড়ার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিকসূত্র জানায়, গত ৯ জুলাই বিকেলে আমেনা আক্তারকে (ছদ্মনাম) লটকন দেয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বৈদ্যনাথ। পরে অন্য শিশুদের তথ্যের ভিত্তিতে একটি টয়লেট থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করেন তার মা। ওইদিন শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।



