চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুর পাড়ার বাসিন্দা ও মরহুম সাংবাদিক আজিজুল হকের ছোট ভাই মাওলানা মোহাম্মদ হাসান (৭০) গতকাল শুক্রবার সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বেলা ২টায় চন্দ্রঘোনা আধুর পাড়া বায়তুননুর জামে মসজিদ মরহুমের জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।



