অরোরা হাসপাতাল ও ঢাকা কলেজের মধ্যে করপোরেট চুক্তি

Printed Edition

অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সাথে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। এ চুক্তির আওতায় ঢাকা কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা অরোরা হাসপাতালে বিভিন্ন চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে এ চুক্তি স্বাক্ষর।

অনুষ্ঠানে অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো: গোলাম রাকিব, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: জাহিদুল ইসলাম, মার্কেটিং ইনচার্জ মো: মিরাজুল ইসলাম মিরাজ, করপোরেট মার্কেটিং এক্সিকিউটিভ মো: আব্দুল্লাহ আল মামুন ও মেহেদি হাসান হিমেল। ঢাকা কলেজের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: আকতারুজ্জামানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। অরোরা হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: গোলাম রাকিব বলেন, অরোরা স্পেশালাইজড হাসপাতাল খ্যাতিমান ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত একটি আধুনিক হাসপাতাল।

১৫০ শয্যাবিশিষ্ট ১৯ তলা ভবনে পরিচালিত এ হাসপাতালে উন্নত ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি সুবিধার পাশাপাশি ওঈট, ঈঈট, ঘওঈট ও চওঈটসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সুবিধা গ্রহণের জন্য ঢাকা কলেজের বৈধ আইডি কার্ড, প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চিঠি বা সংশ্লিষ্ট ডকুমেন্ট দেখাতে হবে। পরিবারের সদস্যদের ক্ষেত্রেও নির্ধারিত নিয়মে আইডি কার্ড বা ফটোকপি প্রদর্শনের মাধ্যমে সুবিধা গ্রহণ করা যাবে। বিজ্ঞপ্তি।