সিলেট ব্যুরো
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মাঠপর্যায়ে যারা কাজ করেন, তাদের দক্ষতা ও আন্তরিকতার ওপরই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সফলতা নির্ভর করে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে প্রতিবারের মতো এবারো এ কর্মসূচি সফল হবে। যেকোনো মূল্যে আমাদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে হবে।
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল নগরভবনের সভাকক্ষে আয়োজিত পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, এই ক্যাম্পেইন সফল করতে যেমন ব্যাপক প্রচার প্রয়োজন, তেমনি জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি।



