ফুলছড়িতে শিশু নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ

Printed Edition

ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা

শিশু নির্যাতন, সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা জোরদার করতে গাইবান্ধার ফুলছড়িতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিবর্তন (চেঞ্জ) প্রকল্পের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম, খতিব, কাজী ও ধর্মীয় নেতারা অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা রেখা খাতুন। গতকাল বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, শিশু নির্যাতন ও বাল্যবিয়ে শুধু পারিবারিক নয়, এটি একটি সামাজিক সমস্যা।