চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিশারিজ বিভাগের উদ্যোগে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি; রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্যবিষয়ক সেমিনার ও আলোচনা সভা মঙ্গলবার চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মো: রাশেদ-উন-নবী। ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: আশরাফুল আজম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।



