নয়া দিগন্ত ডেস্ক
রিয়েল এস্টেট খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’। প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান সভাপতি মো: ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।
প্যানেলের অন্যরা হলেন- মো: আক্তার বিশ্বাস (ভাইস প্রেসিডেন্ট-১), মো: জাহাঙ্গীর আলম (ভাইস প্রেসিডেন্ট-২), ইঞ্জিনিয়ার মহসিন মিয়া (ভাইস প্রেসিডেন্ট-৩), ইঞ্জিনিয়ার শেখ শোয়েব উদ্দিন (ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স) এবং মোহাম্মদ মোরশেদুল হাসান (ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম)।
এ ছাড়া পরিচালক পদে রয়েছেন মো: মাহবুবুর রহমান, মো: জাহিদ হোসেন, হক মিনাল্লাহ শেতার, ইঞ্জিনিয়ার মনজুরুল ফরহাদ ফিলিপ, মো: আশিকুল হক, মো: মোবারক হোসেন, কর্নেল (অব:) মো: শাহজাহান মোল্লা (পিএসসি), মো: ফারুক আহমেদ, প্রদীপ কর্মকার, মি. সুরাজ সরদার, মো: জহির আহমেদ, মো: কামরুল ইসলাম, ক্যাপ্টেন শাহ আলম, মিসেস উম্মে জাহান আরজু, মোহাম্মদ আলিমুল্লাহ, মো: রাগিব আহসান, মো: আয়ুব আলী, শেখ কামাল, মোহাম্মদ শহিদুল হক, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, তাসনোভা মাহবুব সালাম এবং চট্টগ্রাম অঞ্চলের মোহাম্মদ জাফর এবং এ এস এম আব্দুল গফ্ফার মেয়াজী।



