অনন্ত রিয়েল এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো: আলীনূর রহমান।
তিনি রিয়েল এস্টেট ও নির্মাণ শিল্পে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসমৃদ্ধ নেতৃত্ব দিয়ে আসছেন। কর্মজীবনে সেলস অ্যান্ড মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কাস্টমার এক্সপেরিয়েন্স এবং প্রজেক্ট ডেভেলপমেন্টে ব্যাপক দক্ষতা অর্জন করেছেন। তিনি ধারাবাহিকভাবে অপারেশনাল এক্সিলেন্স এবং গতিশীল ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে দৃঢ় নেতৃত্ব প্রদর্শন করেছেন।
অনন্ত রিয়েল এস্টেট লিমিটেড অনন্ত গ্রুপের একটি প্রতিষ্ঠান, যা বাংলাদেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক (জগএ) রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর একটি। বিজ্ঞপ্তি।



