কাহালু (বগুড়া) সংবাদদাতা
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শাহেদ ফেরদৌস (ইকবাল) গত বুধবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাশপিয়া তাসরিনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন এলডিপি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরা, কার্যকরী সদস্য গোলাম রব্বানী, ডা: শাহিনুর রহমান শাহিন, এলডিপি কাহালু উপজেলা কমিটির সভাপতি খয়বর আলী, সাধারণ সম্পাদক রাসেল আকন্দ, এলডিপি নেতা আক্কাছ আলী প্রমুখ।



