ঢাবির ২১ শিক্ষার্থী পেলেন ট্রাস্ট ফান্ড বৃত্তি

Printed Edition
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে ঢাবি ভিসিসহ বিভিন্ন অনুষদের শিক্ষককেরা  : নয়া দিগন্ত
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে ঢাবি ভিসিসহ বিভিন্ন অনুষদের শিক্ষককেরা : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২১ জন শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে ‘আমিনুর রহমান খান স্মারক বৃত্তি’ এবং ৭ জনকে ‘অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট বৃত্তি’ দেয়া হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসির দফতরসংলগ্ন সভাকক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ট্রাস্ট ফান্ডের আর্থিক সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘœ করার পাশাপাশি মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এ ধরনের মহতী উদ্যোগের জন্য তিনি দাতা সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও দাতা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অর্থিক সহায়তার বিবরণ অনুযায়ী, ‘আমিনুর রহমান খান স্মারক বৃত্তি’র আওতায় ইতিহাস, সঙ্গীত, রাষ্ট্রবিজ্ঞান, প্রাণ রসায়ন, মৎস্যবিজ্ঞান, জিন প্রকৌশল ও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট ১৪ জন শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকা করে প্রদান করা হয়।

অন্য দিকে, ‘অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট বৃত্তি’র আওতায় নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম থেকে ৪র্থ বর্ষের সাতজন শিক্ষার্থীকে এককালীন ২০ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়। বিজ্ঞপ্তি।