নাটোর প্রতিনিধি
নাটোরে ‘জুলাই গণ-অভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে শহরের কানাইখালী এলাকার একটি মিলনায়তনে স্থানীয় ১১টি রাজনৈতিক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহ্দী।



