৩ নেতার মাজারসংক্রান্ত ফিচারে তথ্যগত ভুলের জন্য দুঃখ প্রকাশ

Printed Edition

নয়া দিগন্ত পত্রিকার তৃতীয় পৃষ্ঠায় গতকাল প্রকাশিত ‘জাতীয় তিন নেতার মাজার’ সংক্রান্ত একটি ফিচার প্রতিবেদনে অনিচ্ছাকৃতভাবে তথ্যগত ভুল প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে তিন নেতার পরিচয় উল্লেখের ক্ষেত্রে ভুলবশত সৈয়দ নজরুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করা হয়, যা প্রকৃত তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সংশোধিত তথ্যানুযায়ী, জাতীয় তিন নেতার মাজারে সমাহিত রয়েছেন উপমহাদেশের তিনজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিন।

বিশেষভাবে উল্লেখ্য, খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকার নবাব পরিবারে জন্মগ্রহণ করেন এবং ব্রিটিশ ভারত ও পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আমাদের এ অনিচ্ছাকৃত ভুলের জন্য পাঠক, গবেষক ও সংশ্লিষ্ট সবার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বি.স.।