আন্তর্জাতিক অভিবাসী এবং প্রবাসী দিবস পালনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক।

আন্তঃমন্ত্রণালয় সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ, অতিরিক্ত সচিব আহমাদুল হক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত প্রবাসীদের সততা ও মানবিক দৃষ্টান্ত তুলে ধরেন। বিপদে পড়া সহকর্মী ও স্থানীয় নাগরিকদের জীবন বাঁচানো, কিংবা অসুস্থদের রক্তদানের মতো প্রশংসনীয় কাজের জন্য সিআইপিদের পাশাপাশি সাধারণ প্রবাসীদেরও এই দিবসগুলোতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান তিনি। একই সাথে রাষ্ট্রীয় পর্যায়ের বাইরে জেলা, উপজেলা এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে দিবস দু’টি পালনের নির্দেশনা দেয়া হয়।

এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণা কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারফরম্যান্সের ভিত্তিতে দ্রুত ‘গ্রেডিং পদ্ধতি’ চালুর ওপর বিশেষ জোর দেন প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।