ইসলামী ব্যাংক দেশের বৃহৎ শরিয়াহ ভিত্তিক ব্যাংক। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই আমাদের বড় শক্তি। এ আস্থা ধরে রাখতে হলে প্রতিটি পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বার্ষিক রিস্ক কনফারেন্সে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হওয়া এ কনফারেন্সে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মো: আলাউদ্দিন হোসেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও চিফ রিস্ক অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার-এর সভাপতিত্বে বিভিন্ন সেশনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন, ড. এম কামাল উদ্দীন জসিম ও রিস্ক ম্যানেজমেন্ট উইং-এর প্রধান কে এস ওমর ফারুক, এফসিএ। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর ডাইরেক্টর জেনারেল এ এস এম রেজাউল করিম। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ঢাকা শহরের জোন ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সব জোন ও শাখাপ্রধানরা ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।


