নেত্রকোনা প্রেস ক্লাবে গত ২৫ নভেম্বর বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজনে অর্থনীতি বনাম ইসলামী অর্থনীতির মৌলিক পার্থক্য এবং ইসলামী শরিয়াহ্ভিত্তিক অর্থব্যবস্থা বাস্তবায়নে বেঙ্গল ইসলামী তাকাফুলের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর সোবহানবাগ জামে মসজিদের সম্মানিত খতিব ও বেঙ্গল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শরিয়াহ্ সুপারভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ্, সিএসএএ এ ছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও বেঙ্গল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শরিয়াহ্ সুপারভাইজরি বোর্ডের সদস্য ও মুরাক্বিব মুফতি আব্দুল্লাহ মাসুম, সিএসএএ। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আমানাহ্ প্রকল্পের উপ-প্রকল্প প্রধান এইচ এম এম ইলিয়াছ উজ্জামানের সভাপতিত্বে পরিচালিত এই সেমিনারে এই গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম), সাধারণ সম্পাদক, নেত্রকোনা প্রেস ক্লাব, মো: মিরাজ ভূঁইয়া, প্রকল্প প্রধান (আমানাহ্ প্রকল্প)।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আয়োজনে সেমিনার
Printed Edition



