অনন্তমূলের গুণ

জানা-অজানা

Printed Edition
অনন্তমূলের গুণ
অনন্তমূলের গুণ

ছোট্ট বন্ধুরা,

বাংলাদেশে অনেক ঔষধি গাছ রয়েছে। আজ জানবে অনন্তমূল সম্পর্কে। এ গাছের মূল ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে কাউমারিন ও অত্যাবশ্যকীয় তেল। অনন্তমূল পচন রোধ করে, ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এটি রোগ-পরবর্তী স্বাস্থ্য-পুনরুদ্ধারে ব্যবহার করা হয়। এ ছাড়া এটি রক্ত পরিষ্কারক ও সঙ্কোচক।

অনন্তমূলের ইংরেজি Indian Sarsa-parilla. কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নেবে।