ইবনে সিনা ট্রাস্ট ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি

Printed Edition

ইবনে সিনা ট্রাস্ট এবং সোনালী ব্যাংক পিএলসির মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ব্যাংকের সব স্টাফ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনার সব শাখা থেকে মেডিক্যাল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: রেজাউল করিমের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মো: শরিয়ত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিজিএম মো: সলিম উল্লাহ, এজিএম সুলতানা শারমিন জাহান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহ আজমসহ অন্য কর্মকর্তারা এবং ইবনে সিনা ট্রাস্টের দয়াগঞ্জ শাখার অ্যাডমিন ইনচার্জ ডিজিএম সৈয়দ ইকবাল হোসেন, করপোরেট রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদ, করপোরেট সাউথ জোন ইনচার্জ মো: শহিদুল ইসলাম, করপোরেট নর্থ জোন ইনচার্জ আবু আব্দুল্লাহ রাসেল, দয়াগঞ্জ শাখার জোনাল ইনচার্জ মো: জাহিদুল ইসলাম, সিনিয়র অফিসার, করপোরেট, সৈয়দ আব্দুল হাকিম ও ইসরাফিল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।