ফ্যাসিবাদের পতন ঘটলেও জনআকাক্সক্ষা পূরণ হয়নি : ইসলামী ঐক্য আন্দোলন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলনের আমির অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও যে উদ্দেশ্যে ছাত্রজনতা রক্ত দিয়েছিল, তার প্রকৃত সফলতা ও জনআকাক্সক্ষা আজও পূরণ হয়নি।

গতকাল রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহাম্মদ রুহুল আমীন দারসুল কুরআন পেশ করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ নাছির, সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক এবং ঢাকা দক্ষিণ শাখার আমির মোস্তফা বশীরুল হাসানসহ সারা দেশ থেকে আগত শূরা সদস্যরা।