বিএমইউতে আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম শেষ আজ

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধীনস্থ রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে তিন দিনব্যাপী রোবোটিক রিহ্যাবিলিটেশন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি আজ শেষ হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে চীন থেকে আগত বিশেষজ্ঞ পুনর্বাসন চিকিৎসকরা বিভাগের চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের আধুনিক রোবোটিক পুনর্বাসন প্রযুক্তি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করছেন। একই সাথে চীনা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা বাংলাদেশের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের রোবোটিক যন্ত্রপাতির পরিচালনা, ক্যালিব্রেশন, রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ এবং কারিগরি ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করছেন। গতকাল প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিন প্রোভিসি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী, (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ শাকুর রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা চীনা বিশেষজ্ঞ চিকিৎসক, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, প্রশিক্ষণরত চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের সাথে মতবিনিময় করেন। তাঁরা রোবোটিক পুনর্বাসন প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।